ইমরান খানের সেরা চিকিৎসা চান কপিল দেব

ইমরান খানের সেরা চিকিৎসা চান কপিল দেব
সিজেডএন স্পোর্টস ডেস্ক

রাওয়ালপিন্ডির কারাগারের আটক আছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার চিকিৎসা ও ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে একযোগে চিঠি লিখেছেন নানা দেশের ২১ জন সাবেক অধিনায়ক। কেন এই চিঠি, তার ব্যাখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন। কপিল দেবের চাওয়া, ইমরান যেনো সেরা চিকিৎসা পান।
স্কাই স্পোর্টস ক্রিকেটের পডকাস্টে আথারটন বলেন, ‘আমরা ২১ জন সাবেক অধিনায়ক আরেকটি চিঠি পাঠিয়েছি, যা ইমরান খানের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার একটি মানবিক আবেদন। তবে আমার মনে হয় মূল উদ্বেগের বিষয়টি ছিল রাষ্ট্র যেভাবে ইমরানকে একপ্রকার মুছে ফেলার চেষ্টা করছে, সেটা। অথচ সামাজিক যোগাযোগের এই যুগে কাজটি করা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।’
আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইনের কথায় ফুটে উঠেছে উদ্বেগের সুর। শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, একজন কিংবদন্তি ক্রিকেটারকে ঘিরেও প্রশ্ন উঠছে।
ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও এই চিঠির প্রেরকদের একজন। কপিল বলেন, ‘আমরা দেশটির সম্পর্কে খুব বেশি জানি না, সেটা ঠিক আছে। তবে যেকোনো বন্দীর জন্যই ন্যূনতম মৌলিক সুযোগ-সুবিধা থাকা উচিত। আর তিনি তো দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার।’ এরপর কপিল যোগ করেন, ‘আমরা চাই তিনি যেন সেরা চিকিৎসা পান। আমরা আর কিছু চাচ্ছি না, কোনো জবাবও চাচ্ছি না। আমরা শুধু অনুরোধ করছি।’
পাকিস্তানে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস ছাড়া বড় কোনো তারকা ইমরানের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেননি।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাকে রাখা হয় মাত্র কয়েক ঘণ্টা। দ্রুত তাকে ‘মেডিক্যালি ফিট’ ঘোষণা করে আবার ফিরিয়ে নেওয়া হয় কারাগারে।
সাবেক অধিনায়কের চিঠিতে সই করা নামগুলো হলো- মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট। সঙ্গে আছেন নারী ক্রিকেটের বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা হয়েছে। ২০২৩ সাল থেকে তিনি কারাগারে।

ইমরানের জন্য শেহবাজকে ২১ সাবেক অধিনায়কের চিঠি
স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান