শরিফুলের বোলিংয়ে মুগ্ধ কামিন্স

শরিফুলের বোলিংয়ে মুগ্ধ কামিন্স
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম। দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিয়ে একাদশে সুযোগ পান বাঁ-হাতি এই পেসার। বাজিমাত করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৭ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান শরিফুল। দুর্দান্ত বোলিং করায় শরিফুলের প্রশংসা করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
ম্যাকাই টেস্ট শেষে সংবাদ সম্মেলনে কামিন্স শরিফুলকে নিয়ে বলেন, ‘সে (শরিফুল) অনেক ভালো বল করেছে। কিছু রানও করেছে। দারুণ সুইং করিয়েছে। বাতাসও ছিল এখানে। সব মিলিয়ে দারুণ ছিল তার বোলিং।’
বাংলাদেশ দলের টেম্পারমেন্ট নিয়ে কামিন্স বলেন, ‘আসলে যখন রান পাচ্ছেন তখন আপনার স্টাইল, মেথড এসব নিয়ে সচেতন থাকতে হবে। আগের সপ্তাহের কথা বলতে গেলে, বাংলাদেশ তাদের টেম্পার অনুযায়ী না খেলে কিছুটা স্লো খেলেছে। অনেক বেশি ধৈর্যশীল ছিল। সবসময় মারতেই হবে এমন নয়। কন্ডিশন মাঝেমধ্যে আপনার পরীক্ষা নেবে।’
দলের বোলিং নিয়ে কামিন্স বলেন, ‘বেশ ভালো বোলিং হয়েছে আজ (রবিবার)। ভালো ব্যাটিং উইকেট তবে ফাস্ট এবং বাউন্সি ছিল অনেকটা। যেটা তাদের হোম কন্ডিশনের চেয়ে ভিন্ন। ফলে দুই কারণই (বাজে শট এবং উইকেট) এখানে কাজ করেছে সম্ভবত।’
বাংলাদেশ প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করে ২১০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯৫ রানে অলআউট হলে ইনিংস ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।
তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। ডারউইনে বাংলাদেশ জিতেছিল ৯ উইকেটে।

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যেন ২৩ বছর অপেক্ষা করতে না হয়: শান্ত
প্রথমবার এমন লজ্জায় বাংলাদেশ দল