শিরোনাম

প্রথমবার এমন লজ্জায় বাংলাদেশ দল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথমবার এমন লজ্জায় বাংলাদেশ দল
ম্যাকাই টেস্ট শেষে হতাশ বাংলাদেশ দল

ডারাউইন টেস্টে ১১ সেশনের প্রতিটি দাপট দেখিয়েছিল বাংলাদেশ। সেই টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ দল। ম্যাকাইয়ে এসে দেখা গেল বিপরীত দৃশ্য। মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের খেলার তখনো অন্তত আড়াই ঘণ্টার মতো বাকি, চা-বিরতি শেষেই তিন বলের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৯৫ রানে। এর আগে প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয় সফরকারীরা। নিজেদের ২৬ বছরের দীর্ঘ টেস্ট ইতিহাসে এবারই প্রথম দুই ইনিংসে ১০০’র কম রানে অলআউট হলো বাংলাদেশ।

২০০০ সালে টেস্ট অভিষেকের পর থেকে আজ অব্দি ১৬১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল, তবে দুই দিনে হারের অভিজ্ঞতা এই প্রথম।

সামগ্রিকভাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসের ২৯তম এবং অস্ট্রেলিয়ার মাটিতে এটি চতুর্থবার দুদিনে শেষ হওয়া টেস্ট।

গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় এই টেস্ট গড়িয়েছে মাত্র ৭৫০ বল, যা অস্ট্রেলিয়ার মাটিতে খেলা দ্বিতীয় সর্বনিম্ন দৈর্ঘ্যের টেস্ট ম্যাচ। ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি (৬৫৬ বল) এখনো অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম টেস্ট শেষের রেকর্ড ধরে রেখেছে।

বলের হিসেবে সবচেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচে কোনো দল জিতেছে বা হেরেছে এমন রেকর্ডটি ২০২৪ কেপ টাউন টেস্টের দখলে। সেই টেস্টে ভারত জিতেছিল ৭ উইকেটে। চার ইনিংস মিলে খেলা হয়েছিল মাত্র ৬৪২ বল।

/টিই/