বিপিএল নিয়ে ৫ বছরের পরিকল্পনা চায় ফ্র্যাঞ্চাইজিরা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিপিএল নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি উঠেছে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে। টুর্নামেন্টকে আরও গোছানো ও স্থায়ী কাঠামোয় আনতে অন্তত পাঁচ বছরের ক্যালেন্ডার চেয়েছেন তারা। শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হন ঢাকা, রংপুর ও রাজশাহীর তিন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা। বিপিএলের সংস্কার, ফ্র্যাঞ্চাইজি নীতিমালা, সময়সূচি, আর্থিক কাঠামো ও খেলোয়াড়দের পাওনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
বৈঠক শেষে জানা গেছে, বড় ধরনের সংস্কার শেষ করেই নতুন রোডম্যাপে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি।
বৈঠকে রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক, ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ ও রাজশাহী ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী মোকসেদুল কামাল বাবু উপস্থিত।
বিসিবির সঙ্গে তিন ফ্র্যাঞ্চাইজির আলোচনার বিষয়টি তুলে ধরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী মোকসেদুল কামাল বাবু বলেন, ‘বিপিএল বন্ধ হচ্ছে না, বলতে পারেন সংস্কার হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি লিগের যে সকল নীতিমালা ছিল, সেগুলো যারা পূরণ করেছেন, সে সকল ফ্র্যাঞ্চাইজিগুলো অবশ্যই থাকবে।’
বিপিএলের দীর্ঘদিনের দুর্বলতা হিসেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবের কথা উঠে এসেছে আলোচনায়। আগামী আসর থেকে অন্তত পাঁচ বছরের একটি নির্দিষ্ট ক্যালেন্ডার চেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক বলেন, ‘বিপিএলটার সংস্কার প্রয়োজন। আমরা গত ১০ বছর ধরে আছি, কিন্তু আমাদের কোনো কনস্ট্রাকটিভ আইডিয়া নেই, সাসটেইনেবল কোনো মডেল নেই।’
পাঁচ বছরের ক্যালেন্ডার কেন প্রয়োজন, ব্যাখ্যা করেছেন ইশতিয়াক। তিনি বলেন, ‘নেক্সট যেদিনই বিপিএল হবে, সেখান থেকে একটা ৫ বছরের ক্যালেন্ডার আমরা চেয়েছি। কারণ আমরা যখন প্লেয়ারদের সঙ্গে কন্ট্রাক্ট করতে যাই, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি মার্কেটে অন্তত ২০টা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চলে। সেখানে আমাদের বিপিএল সবচেয়ে কম প্রায়োরিটি পায়। আমরা যখন টপ ক্লাস প্লেয়ারদের আনতে চাই, তখন এই জায়গাটাতে একটা ৫ বছরের ক্যালেন্ডার প্রয়োজন।’
রাজশাহী ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহীও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমরা বরাবরই দেখে এসেছি, হঠাৎ করেই বিপিএলের ডেট হয়ে যায়। তখন তড়িঘড়ি করে আমাদের কাজ করতে হয়। সেটা আমাদের জন্য খুব একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসে না। এজন্য আগামী ৫ বছর বা লম্বা সময়ের জন্য বিপিএলের রোডম্যাপ তৈরি করা এবং সেই অনুযায়ী টুর্নামেন্ট পরিচালনার কথা বলা হয়েছে।
আলোচনায় উঠে এসেছে বিপিএলের আর্থিক কাঠামোর দুর্বলতাও। টুর্নামেন্ট শেষ হওয়ার সাত থেকে আট মাস পেরিয়ে গেলেও রংপুর রাইডার্সের কিছু দেশি ও বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক বাকি আছে বলে স্বীকার করেছেন ইশতিয়াক সাদিক। স্পনসরদের কাছ থেকে প্রতিশ্রুত অর্থ না পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান রংপুরের প্রধান নির্বাহী।
বিপিএলের সময়সূচি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বিশ্বজুড়ে এখন প্রায় সারা বছরই কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলায় আন্তর্জাতিক ক্রিকেটারদের পাওয়ার জন্য বিপিএলকে সুবিধাজনক সময়ে আয়োজনের কথা বলেছেন ফ্র্যাঞ্চাইজিরা।

ব্যালন ডি’অর তাকেই দেওয়া উচিত যাকে মানুষ মনে রাখে: মরিনিও
‘এটা কি দ্বিতীয় বিভাগের ক্রিকেট’, পাকিস্তানের ব্যাটিং নিয়ে ভন