ব্যালন ডি’অর তাকেই দেওয়া উচিত যাকে মানুষ মনে রাখে: মরিনিও

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক চলে আসছে বহু আগে থেকেই। এবার বিতর্ক নতুন করে উসকে দিলেন হোসে মরিনিও। পর্তুগিজ এই কোচ বলছেন, ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকে গেছে। অভিজ্ঞ এই কোচের মতে, ব্যালন ডি’অর তাকেই দেওয়া উচিত যাকে মানুষ মনে রাখে।
মরিনিও বলেন, ‘আমার কাছে মনে হয়, ব্যালন ডি’অর তাদেরই পাওয়া উচিত, যারা অবসর নেওয়ার পরও আমরা মিস করি। তাদের আমরা চিরকাল মিস করবো। আমি ম্যারাডোনাকে মিস করি, নাজারিওকে মিস করি, মেসিকে মিস করি, জিজুকেও (জিদান) মিস করি।’
শুধু চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জেতার কারণে কাউকে ব্যালন ডি’অর দেওয়ার পক্ষে নন মরিনিও। তিনি বলেন, ‘শুধু কেউ চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জিতেছে বলেই তাকে ব্যালন ডি’অর দিতে পারেন না। যদি চ্যাম্পিয়নস লিগকে পুরস্কৃত করতে চান, তাহলে ব্যালন ডি’অর দিন লুইস এনরিকেকে। স্পেনের ক্ষেত্রে নিশ্চয়ই দে লা ফুয়েন্তে এটা পাওয়ার যোগ্য।’
মরিনিওর মতে, বিশ্বের সেরা খেলোয়াড় একাধিক হতে পারেন এবং তাদের পরিচয় ফুটবলপ্রেমীদের অজানা নয়। অভিজ্ঞ এই কোচ বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে পিএসজি বা স্পেনের হতে হবে এমন কোনো কথা নেই। দুজন, তিনজন বা চারজন আছে- আমরা জানি তারা কারা।’
ব্যালন ডি’অরের নির্বাচনপ্রক্রিয়া নিয়েও অসন্তোষ লুকাননি মরিনিও। তিনি বলেন, ‘ব্যালন ডি’অরে রাজনীতি আছে। আর যখন রাজনীতি ঢুকে পড়ে, তখন বিষয়টি আমার আর তেমন ভালো লাগে না।’

‘এটা কি দ্বিতীয় বিভাগের ক্রিকেট’, পাকিস্তানের ব্যাটিং নিয়ে ভন