বাংলাদেশের চেয়ে পাকিস্তান বাজে দল: কামরান আকমল
সিটিজেন স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৭: ২২

সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে রানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো দলকে টানা চার টেস্টে হারানোর স্বাদ পেলো বাংলাদেশ।
বুধবার (২০ মে) সিলেট টেস্টের শেষ দিনে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২১ রান। বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট। দিনের প্রথম এক ঘণ্টার মধ্যেই জয়ের উল্লাসে মাতে নাজমুল হোসেনের দল। এর আগে মিরপুরে প্রথম টেস্ট ১০৪ রানে জেতে বাংলাদেশ।
বাংলাদেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকে পাকিস্তান দল নিয়ে শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে শান মাসুদের দলের সমালোচনা করেছেন দেশটির সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল।
বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন হার নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কামরান বলেন, ‘বাংলাদেশের কাছে আমরা টানা চার ম্যাাচ হেরেছি। তারা আমাদের কন্ডিশনে আমাদের হোয়াইটওয়াশ করে গেছে। খুবই আফসোসের কথা। তারা দেখিয়ে দিয়েছে, আমরা এখন কোথায় আছি। তাদের চেয়ে আমরা অনেক বাজে দল। তারা খুবই ভালো ক্রিকেট খেলেছে।’
পাকিস্তান দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন কামরান, ‘২০২৪ সালে যা বলেছিলাম, সেটাই আবার বলবো। এমনটা হওয়া উচিত হয়নি। বাংলাদেশ দলের কৃতিত্বকে ভুলে যাচ্ছি না। আমরা যে ধরনের ক্রিকেট খেলছি বা যে মানসিকতা দেখাচ্ছি, তা খুবই বাজে।’

/টিই/

সেই শান্তই এখন সবার ওপরে
প্রথমবার টেস্ট র্যাংকিংয়ে সাত নম্বরে বাংলাদেশ