মাহফিজুলের প্রথম ডাবল সেঞ্চুরি, অল্পের জন্য ট্রিপল মিস নাঈমের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মাহফিজুলের প্রথম ডাবল সেঞ্চুরি, অল্পের জন্য ট্রিপল মিস নাঈমের
নাঈম শেখ করেন ২৮২ রান, মাহফিজুলের ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে রান উৎসব চলছে। ঘরোয়া ক্রিকেটের এই আসরে একই দিনে দুই ব্যাটার করলেন ডাবল সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১৮ রানের আক্ষেপে ২৮২ রানে থামেন ঢাকার বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। অন্যদিকে ময়মনসিংহের তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন তুলে নেন প্রথম ডাবল সেঞ্চুরি।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগের দিনই দেড়শ ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির ভিত্তি গড়েছিলেন নাঈম। রবিবার (২৫ অক্টোবর) ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগেই ২০০ স্পর্শ করেন তিনি। এরপর ইতিহাস গড়ার খুব কাছে গিয়ে মনোযোগে কিছুটা চ্যুতি ঘটে নাঈমের। রহিম আহমেদের করা অফ স্পিন ডেলিভারি ছক্কায় ওড়াতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ তুলে দেন নাঈম।

চলতি লিগে এটিই এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

এদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মাহফিজুল ইসলাম রবিনের চট্টগ্রামের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। ২০ চার ও ২ ছক্কায় ৩৫০ বলের বেশি খেলে মাহফিজুল যখন ২১৭ রানে অপরাজিত, দলের জয়ের তাগিদে ৭ উইকেটে ৪৬৫ রানে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ দল।

/টিই/