নিজের রেকর্ড ভাঙায় হৃদয়কে তামিমের অভিনন্দন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

পচেফস্ট্রুমের মাঠে ব্যাটে ঝড় তুলে লাল-সবুজের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চারদিনের ম্যাচে ৩৫০ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন এ ব্যাটার। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি ছোঁয়ার পাশাপাশি ফার্স্ট ক্লাস ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের সর্বোচ্চ রানের পুরোনো রেকর্ডটি এখন তার দখলে।
সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের নিয়মিত মুখ হলেও লাল বলের খেলায় হৃদয়ের সাম্প্রতিক পথচলা মসৃণ ছিল না। চলতি বছরেই টেস্টে অভিষেক হলেও থিতু হতে পারেননি দলে, বাদ পড়তে হয়েছিল। তবে সেই আক্ষেপ দূরে ঠেলে দক্ষিণ আফ্রিকার চেনা-অচেনা কন্ডিশনে নিজের ব্যাটকেই কথা বলিয়েছেন এ তরুণ। আগের দিনই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়া হৃদয় আজ সেই রানকে টেনে নিয়ে যান সাড়ে তিনশোতে।
এর আগে দেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৩৩৪ রানের ইনিংসটির মালিক ছিলেন তামিম ইকবাল। ২০১৯ সালের বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ রান করেছিলেন তিনি। এতদিন শীর্ষে থাকা তামিমের সে রেকর্ড টপকে এবার শীর্ষে উঠে এলেন হৃদয়।
নিজের রেকর্ড হাতছাড়া হলেও হৃদয়ের এ কীর্তিতে অভিনন্দন জানাতে ভুল করেননি বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাওহীদ হৃদয়কে শুভেচ্ছা জানিয়ে তামিম লেখেন, ‘যে কোনো জায়গায়, যে কোনো পর্যায়ের, যে কোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ। বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে।’
তরুণ ব্যাটারের এ ইতিহাস গড়াকে পুরো দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন উল্লেখ করে তামিম ইকবাল। পোস্টে তিনি আরও যোগ করেন, ‘ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহীদ হৃদয়। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ স্পর্শ করতে পারা শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।’

হৃদয়ের মহাকাব্যিক ৩৫০, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ 