শিরোনাম

দুই অ্যাসিস্টে সান্তোসকে জেতালেন নেইমার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দুই অ্যাসিস্টে সান্তোসকে জেতালেন নেইমার
নেইমারকে আটকানোর চেষ্টায় প্রতিপক্ষের তিন খেলোয়াড়

বল যেন তার কথা শোনে! কনমেবল সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগে ক্লাব দেপোর্তিভো মাকারার বিপক্ষে ম্যাচে ফিরতে যখন মরিয়া সান্তোস। ম্যাচের ৪৪ মিনিটে অবিশ্বাস্য পাসটি করেন নেইমার।

ডি বক্সের বেশ বাইরে থেকে সতীর্থর কাছ থেকে পাওয়া বলকে শুধু বাঁ পায়ে আলতো টোকায় কয়েকজন খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে থ্রু দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ডি-বক্সে ঢুকে ঠিকই ফাঁকা জায়গা সুবিধামতো বল পেলেন গ্যাব্রিয়েল বারবোসা। এমন পাস পেয়ে শুধু গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান গ্যাব্রিয়েল। তাতে ১-১ গোলে সমতায় ফেরে সান্তোস।

৭৬ মিনিটে আরেকটি অ্যাসিস্ট করেন নেইমার। এবার কর্নার থেকে করা অ্যাসিস্টে গোলটি করেন উইলিয়ান আরাও। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে হাসিমুখে মাঠ ছাড়েন নেইমাররা।

লিডটা অবশ্য আরও বড় হতে পারতো। যদি দুটি গোল বাতিল না হতো। এর আগে ম্যাচের ৫ মিনিটে ফ্রাঙ্কো পোজের গোলে লিড নিয়েছিল ইকুয়েডরের ক্লাব মাকারা।

অ্যাসিস্ট করে যেমন সান্তোসের হৃদয় জিতেছেন নেইমার, তেমনি ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দেরও মন জয় করেছেন।

রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাকারার খেলোয়াড়রা লাইন ধরেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকারের সঙ্গে সেলফি তোলেন। সেলফি তোলার সময় প্রতিপক্ষের খেলোয়াড়দের মুখে ছিল তৃপ্তির হাসি।

/টিই/