শিরোনাম

অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারতের সঙ্গে বেশি টেস্ট খেলতে চাই: শান্ত

নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারতের সঙ্গে বেশি টেস্ট খেলতে চাই: শান্ত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০৪ রানের পর দ্বিতীয় টেস্টে ৭৮ রানে জিতেছে বাংলাদেশ। এমন জয়ের পরেও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তৃপ্ত হতে চান না। আগামীতে অস্ট্রেলিয়া সফরে অ্যাওয়ে সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি।

সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি টেস্ট খেলার কথা বললেন শান্ত, ‘এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথে আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যাওয়ে দুটোতেই। কারণ আমি যেটা বললাম যে, আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাবো, ওই নতুন অভিজ্ঞতাগুলো আমাদের যখন হবে, তখনই দল আস্তে আস্তে গড়ে উঠবে।’

এমন পারফরম্যান্সের পর আইসিসি বেশি করে ম্যাচ দেবে বলেও আশা ব্যক্ত করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ‘আশা থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবেন। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এটা একটা ইতিবাচক দিক, কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত উনাদের সাথেও যদি আমরা আরও ভালোভাবে বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে দলের জন্য।’

এর আগে পুরস্কার বিতরণীর সময় শান্ত বলেন, ‘এখন গুরুত্বপূর্ণ হলো অ্যাওয়ে সিরিজ। আমরা গত চক্রে ভালোই করেছি বিদেশের মাটিতে। এ বছর চ্যালেঞ্জিং কিছু সফর আছে। নতুন অভিজ্ঞতা হবে। ভালো খেলতে থাকলে সেখানেও ভালো করব, ইনশাআল্লাহ।’

/টিই/