জিম্বাবুয়ের পর আফগানিস্তানের কাছেও হারলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

১৬০ রান করা বাংলাদেশ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে হলে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হতো। তবে সেটি পারেনি বাংলাদেশ।
আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের স্বাগতিক দল আফগানিস্তান ম্যাচ জিতেছে ৭ উইকেটে। তারা ৮৭ বল হাতে রেখে ম্যাচ শেষ করে।
১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারের পঞ্চম বলে রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড হন তাসকিন আহমেদের বলে।
এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করা সেদিকউল্লাহ আতালকে ফেরান তাসকিন। আতালও বোল্ড হন (১৩ বলে ৪ রান)। তাতে দলীয় ৩৯ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান।
ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের ফাইনালের আশা শেষ হতে থাকে। এক শ পেরোনোর আগে আফগানিস্তানের আরেকটি উইকেট তুলে নেয় বাংলাদেশ দল। মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন জাদরান (৩৪)। তাতে ভাঙে ৫৬ রানের জুটি।
পরে ফিফটি তুলে নেন রহমত শাহ। রানের চাকা এগোতে থাকে। এক পর্যায়ে আফগানিস্তানের দলীয় রান ১১৯ টপকে যাওয়ায় ফাইনালের দলও নিশ্চিত হয়ে যায়। আফগানিস্তান-জিম্বাবুয়ে খেলবে ফাইনালে।
চতুর্থ উইকেট জিুটিতে আফগানদের জয়টাও নিশ্চিত করেন রহমত শাহ (৬৭*) ও হাসমতউল্লাহ শাহিদি (৩৬*)।
জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে।