শিরোনাম

২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড
নাবিল মাস্টার। ছবি: ফেসবুক

মালির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপআঞ্চলিক বাছাইয়ে বতসোয়ানার নাবিল মাস্টার দারুণ বোলিং করলেন। ডানহাতি এই মিডিয়াম পেসার ২ ওভার ৪ বলে মাত্র ২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড।

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে ন্যূনতম ৬ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড এটি।

মালি আগে ব্যাট করতে নেমে ৯.৪ ওভারে ২৪ রানে অলআউট হয়। ষষ্ঠ ওভারে বল করতে আসেন নাবিল মাস্টার। শুরুর ওভারে কোনো রান দেননি। অষ্টম ওভারে দ্বিতীয়বার বল হাতে নেন। তখন বতসোয়ানার স্কোর ৪ উইকেটে ১৮ রান। ওই ওভারের প্রথম বলে উইকেট নেন। একই ওভারে আরও দুটি উইকেট নেন। ইনিংসের দশম ওভারে আরও তিন উইকেট নেন।

মাস্টারের বোলিং ফিগার ছিল ২.৪-১-২-৬। সিঙ্গাপুরের হার্ষা ভরদাজের রেকর্ড ভেঙেছেন মাস্টার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন হার্ষা।

মাস্টারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ২০১৯ সালের মে আসে। ২ ম্যাচ খেলার সাত বছর পর ফিরে গড়লেন রেকর্ড। ম্যাচটি ১০ উইকেটে জিতেছে বতসোয়ানা।

/টিই/