শিরোনাম

বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!
২০২৬ বিশ্বকাপ।

ইউরোপিয়ান ফুটবল মৌসুম শেষ হয়েছে। এখন ফুটবল প্রেমীদের নজর থাকবে আসন্ন বিশ্বকাপে। প্রতি বিশ্বকাপের আগেই একটা প্রশ্ন চলে আসে, শিরোপা জিতবে কারা?

জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টর তৈরি বিশেষ গাণিতিক মডেল ভবিষ্যদ্বাণী করেছে, ২০২৬ বিশ্বকাপ জিততে যাচ্ছে নেদারল্যান্ডস।

ইওয়াখিম ক্লেমেন্ট এর আগেও তার মডেল দিয়ে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করেছিলেন। তাই তার ভবিষ্যদ্বাণী নিয়ে ইতোমধ্যেই ফুটবল দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে।

তবে এই মডেলে শুধু মাঠের পারফরম্যান্স নয় বরং অর্থনীতি, জনসংখ্যা, আবহাওয়া, আয় এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধার মতো বিষয়ও বিবেচনা করা হয়েছে।

ক্লেমেন্টের দাবি, এসব তথ্য মিলিয়ে প্রায় ৫৫ শতাংশ নির্ভুলভাবে বিশ্বকাপের সাফল্য অনুমান করা সম্ভব।

নকআউট পর্বের পূর্বাভাসে বলা হয়েছে, জাপান রাউন্ড অব ৩২ থেকেই ব্রাজিলকে বিদায় করে দেবে। ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে পর্তুগালকে।

১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে বিশ্বকাপ ফাইনাল হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল নেদারল্যান্ডস।

/টিই/