শিরোনাম

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত করলেন নেইমার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত করলেন নেইমার
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়রের পেশাদার ফুটবলে হাতেখড়ি সান্তোসে। নেইমার এবার সান্তোসকে ফিফার সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকে বাঁচিয়ে দিয়েছেন। নেইমারের পরিবারের এজেন্সি এনআর স্পোর্টস আর্থিক সহায়তা দেওয়ায় সান্তোসের ওপর থেকে আনুষ্ঠানিকভাবে ফিফার দলবদল নিষেধাজ্ঞা উঠেছে।

অর্থ সহায়তা পেয়ে জ্যঁ লুকাসকে নিয়ে মোনাকোর পাওনা ১৭ লাখ পাউন্ডের ঋণ পরিশোধ করেছে ব্রাজিলের ক্লাবটি। ফলে তারা নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ ফিরে পেলো।

গেল জুলাই থেকে সান্তোসের খেলোয়াড় নিবন্ধন ও ট্রান্সফার কার্যক্রম আটকে রেখেছিল ওই নিষেধাজ্ঞা।

অর্থের বিনিময়ে সান্তোস ও নেইমারের পরিবারের এজেন্সি যৌথভাবে ক্লাবটির জার্সিতে এখনও বাণিজ্যিকভাবে ব্যবহৃত না হওয়া স্পনসরশিপের জায়গা নিয়ে আলোচনা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের ম্যাচে খেলেননি নেইমার। তিনি আবারও সান্তোসের শুরুর একাদশে ফিরতে যাচ্ছেন করিন্থিয়ান্সের বিপক্ষে হতে যাওয়া ম্যাচে।

/টিই/