লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর
নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
শনিবার (৯ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।
পোস্টে কামরুন নাহার ডানা লিখেন, কারিনা গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। কয়েকদিন আগে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, কারিনা হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন। এতে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও শুক্রবার (৮ মে) রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
তিনি লিখেন, কারিনার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে পরিবার। একই সঙ্গে সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
এদিকে, প্রয়োজনে সহায়তার বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন ডানা।

কাউকে নিয়ে যা ইচ্ছা লেখাটা অযৌক্তিক: সুনেরাহ