জানা গেলো রোজা শুরুর সম্ভাব্য তারিখ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জানা গেলো রোজা শুরুর সম্ভাব্য তারিখ
ছবি: এআই

দেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। সে হিসেবে পবিত্র রমজান শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি রয়েছে।

হিজরি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে এবং ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুধবার থেকে জমাদিউস সানি মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, বছরের ষষ্ঠ মাস জমাদিউস সানি। এর পর সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস শেষ হলেই শুরু পবিত্র রমজান মাস।

চন্দ্রবর্ষ অনুযায়ী আরবি মাস বা হিজরি গণনা করা হয়। আর চন্দ্রবর্ষে সাধারণত ২৯ অথবা ৩০ দিনে এক মাস হয়ে থাকে। ফলে রমজান শুরুর সুনির্দিষ্ট সময় চাঁদ দেখার ওপর নির্ভর করে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, চন্দ্রবর্ষের কারণে প্রতিবছর গ্রেগরীয় বর্ষপঞ্জিতে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সে হিসেবে ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে পবিত্র রমজান শুরু হতে পারে।

তবে ২০২৭ সালের রমজান শুরুর তারিখ এখনো চূড়ান্ত নয়। চাঁদ দেখা সাপেক্ষে রোজা শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

/জেএইচ/