শিরোনাম

পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল: তারেক রহমান

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল: তারেক রহমান
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেন তারেক রহমান। ছবি: সিটিজেন জার্নাল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দুর্নীতির লাগাম টানতে জানে। যে দল বিএনপিকে দুর্নীতিবাজ বলছে তাদের দুজন মন্ত্রী তখন পদত্যাগ করেনি কেন?

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেন তারেক রহমান। ২০০১-এর জোট সরকারে থাকা জামায়াতের দুই মন্ত্রী প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামীতে এ দেশ যেন জনগণের ইচ্ছামতো চলতে পারে সেজন্য মানুষের ভোটের অধিকার দরকার। গত ১৬ বছরে ভোটের অধিকার থাকলে জনগণের অধিকার লুণ্ঠিত হতো না।

Tarek - Mymensingh tour - 4 - 27 01 26

তিনি বলেন, অনেক দল আছে নির্বাচনী জনসভায় এসে অন্য দলের সমালোচনা করে। এসব না করে জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। দেশ ও দেশের মানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা বিএনপির রয়েছে। এখানে এসে অন্য দলের গিবত গাইলে জনগণের কোনো লাভ হবে না।

বিএনপি চেয়ারম্যান বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি রাজনৈতিক দল। দূর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। মানুষের জন্য রাজনীতি করি। দেশ পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে।

Tarek - Mymensingh tour - 5 - 27 01 26

তারেক রহমান বলেন, সমস্যার সমাধান চাইলে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান করা হবে। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে এগোনো যায় না, এ জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

জনসভায় তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪ জন সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের পক্ষে ভোট চান।

/এফসি/