শিরোনাম

ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর বিধ্বস্ত ভবনে উদ্ধার অভিযান, ২৪ জুন ২০২৬। ছবি: সিএনএন

ভেনিজুয়েলায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার ভূমিকম্পগুলো দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালীগুলোর মধ্যে থাকলেও এগুলো বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্পের তালিকায় নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী ১০টি ভূমিকম্প এবং সেগুলিতে হতাহতের সংখ্যা নিচে দেওয়া হলো।

১৯৬০ সালে চিলির বায়োবায়োতে ৯.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানে। এতে ১,৬৫৫ জন নিহত হয়।

১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৯.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ১৩০ জন নিহত হন।

২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৯.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ২ লাখ ৮০ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়।

২০১১ সালে জাপানের তোহোকুতে ৯.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। প্রাণহানি ১৫ হাজারের বেশি।

১৯৫২ সালে রাশিয়ার কামচাটকা ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মৃত্যু ১৫,০০০ জন।

২০২৫ সালে রাশিয়ার কামচাটকা ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। একজনও নিহত হয়নি।

২০১০ সালে চিলির বায়োবায়োতে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মৃ্ত্যু ৫২৩ জন।

১৯০৬ সালে ইকুয়েডরের এসমেরালদাসায় ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত ১,৫০০ জন নিহত হয়।

১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৮.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় কেউ নিহত হয়নি।

১৯৫০ সালে ভারতের অরুণাচল প্রদেশে ৮.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মৃতের সংখ্যা ছিল ৭৮০ জন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায়, বুধবার সন্ধ্যায় প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ইউএসজিএস বলছে, ভেনেজুয়েলার ভূমিকম্পে ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় ও প্রধান ভূমিকম্পের পর ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০ শতাংশ।

সূত্র: আল জাজিরা, সিএনএন

/জেএইচ/