শিরোনাম

ইরান যুদ্ধ: দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক
ইরান যুদ্ধ: দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে
বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ (EK 582) নম্বর ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।

বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/এসএ/