ঈদে ছয় জেলায় সড়কে ঝরলো ২২ প্রাণ

ঈদে ছয় জেলায় সড়কে ঝরলো ২২ প্রাণ
সিটিজেন ডেস্ক

দেশের ছয় জেলায় ঈদের দুই দিনে সড়ক দুর্ঘটনায় ২২ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কুমিল্লায় ১২ জন, ফেনীতে ৩ জন, হবিগঞ্জে ৪ জন এবং নাটোর, চট্টগ্রাম ও নওগাঁয় একজন করে নিহত হয়েছেন।
কুমিল্লায় গভীর রাতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে ট্রেন ও বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন নিহত হন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) জনি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ঘটনাস্থলে এবং অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন। গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। রবিবার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাসের সুপারভাইজার ও অ্যাম্বুলেন্সের চালকের কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেলসহ কিছু গণপরিবহনের জটলা লেগে যায়। এরপর বেপরোয়া গতিতে আসা একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত কারও নাম-পরিচয় জানা যায়নি।
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (২২ মার্চ) সকালে মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন– পিকআপ ভ্যানের চালক ইব্রাহিম, আসমা আক্তার ও তার ছেলে সজিব। এই দুর্ঘটনায় নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
এসআই ইউসুফ গণমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নাটোর-রাজশাহী মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হন। শনিবার (২১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে নাটোরের এক ডেলা শান্তি ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন নাটোর সদর উপজেলার নারায়ণ পাড়া এলাকার বাসিন্দা।
নাটোর সদর থানার ওসি শফিকুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় যুবক নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাইক থেকে ছিটকে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে মোহাম্মদ ইশফাত (২২) নিহত হয়েছেন। এসময় অন্য মোটরসাইকেলের অপর আরোহী মো. রাফি (১৮) গুরুতর আহত হন। শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
মোহাম্মদ ইশফাত উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উজিরভিটা মজিদার পাড়ার মো. তৈয়বের ছেলে। আহত মো. রাফি একই এলাকার মোহাম্মদ আবছারের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁয় ভটভটি উল্টে প্রাণ গেল কিশোরের
নওগাঁর রাণীনগর উপজেলায় ভটভটি উল্টে মো. হৃদয় (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (২১ মার্চ) রাত পৌঁনে ৯টায় দিকে উপজেলার ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. হৃদয় উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) বাবলু পাল জানান, ভটভটি উল্টে এক কিশোর মারা যাওয়ার কথা শুনেছি। আর এই দুর্ঘটনায় আহত ব্যকইতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
(আমাদের জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্য অনুযায়ী প্রতিবেদনটি তৈরি করা হয়েছে)