কাতারে ৫ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর শোক

সিজেডএন ডেস্ক

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
রবিবার (২১ জুন) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মো. নুরুল হক জানান, নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহতের পরিবারের পাশে রয়েছে।
এর আগে, রবিবার সকালে কাতারের শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানি গ্রাম ইউপির গাছবাড়ি এলাকার বাসিন্দা।
নিহতরা হলেন- আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত