পিএসজি-রিয়ালকে ওলমোর হুঁশিয়ারি

পিএসজি-রিয়ালকে ওলমোর হুঁশিয়ারি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

গোলখরা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। লা লিগার ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে টানা নবম জয়ের পর এবার প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে মোকাবিলার অপেক্ষায় কাতালানরা।
বেতিসের বিপক্ষে পাঁচ গোল করেন পাঁচজন ভিন্ন খেলোয়াড়। গোল পাওয়ার পর ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন দানি ওলমো।
বার্সেলোনার ওয়েবসাইটে বলেন, ‘আবার গোল করতে ও সতীর্থদের গোলে সহায়তা করতে পেরে আমি খুব খুশি। দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমি শুধু চেয়েছিলাম দল জিতুক, আর আমরা তিন পয়েন্ট পেয়েছি।’
সামনে বার্সেলোনার কঠিন পরীক্ষা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে তারা। এরপর আগামী রবিবার (২৬ অক্টোবর) লা লিগার প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের আতিথ্য নেবে কাতালানরা।
আসন্ন দুই ম্যাচ নিয়ে ওলমো বলেন, ‘আমরা সবাই সামনের সপ্তাহের জন্য প্রস্তুত ও রোমাঞ্চিত। চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন এবং আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলবো। আমরা অনুপ্রাণিত।’

মেসি হাজার গোল পূর্ণ করবেন, বিশ্বাস মায়ামি কোচের