গণপূর্তে লটারিভিত্তিক পদায়ন নিয়ে তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক

গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়নে লটারি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তদন্ত এবং পদায়ন বাতিলের দাবি জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর গণপূর্ত ভবনের সামনে মানববন্ধন শেষে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটির একটি প্রতিনিধি দল।
মানববন্ধনে বক্তারা বলেন, বদলি ও পদায়নে লটারি পদ্ধতি অনুসরণের কথা বলা হলেও কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্তি, লটারি পরিচালনা এবং চূড়ান্ত পদায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। নির্ধারিত প্রশাসনিক বিভাগভিত্তিক নিয়মের বাইরে কিছু কর্মকর্তার নাম নির্দিষ্ট লটারি বাক্সে অন্তর্ভুক্ত করে ঢাকার গুরুত্বপূর্ণ কর্মস্থলে পদায়নের সুযোগ তৈরি করা হয়েছে।
সংগঠনটির আহ্বায়ক জাকি সুমন বলেন, লটারির আগে কর্মকর্তাদের নাম কীভাবে নির্ধারণ করা হয়েছে এবং কোন ভিত্তিতে বিভিন্ন লটারি বাক্সে রাখা হয়েছে, তা নথিপত্র যাচাই করে খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি বলেন, কোনো সরকারি প্রতিষ্ঠানে বদলি ও পদায়ন ব্যক্তিগত প্রভাব বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে হতে পারে না।
স্মারকলিপিতে লটারির আগে ও পরে প্রস্তুত করা তালিকা, সংশ্লিষ্ট নথি এবং প্রযুক্তিগত প্রক্রিয়া যাচাইয়ের দাবি জানানো হয়। একই সঙ্গে তদন্তে অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিতর্কিত পদায়ন বাতিল করে নতুন করে পদায়নের দাবিও জানান তারা।

প্রায় ১ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন মতিঝিল, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম