প্রায় ১ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন মতিঝিল, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম

সিজেডএন ডেস্ক

রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মতিঝিলে প্রায় এক ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে এলাকার ব্যবসায়িক ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মজীবী মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিঝিল বাণিজ্যিক এলাকার দিলকুশা, মেট্রোরেল স্টেশন ও বলাকা চত্বরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এরপর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
বিদ্যুৎ না থাকায় বিভিন্ন অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বিশেষ করে সন্ধ্যার ব্যস্ত সময়ে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় দুর্ভোগে পড়েছেন অফিস ফেরত মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা।
এদিকে, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণ এবং কখন নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।