শিরোনাম

৩ অতিরিক্ত সচিবের পদোন্নতি, ওএসডি হলেন আইসিটি সচিব

বিশেষ প্রতিনিধি
৩ অতিরিক্ত সচিবের পদোন্নতি, ওএসডি হলেন আইসিটি সচিব
সচিব পদে পদোন্নতি প্রাপ্ত আতাউর রহমানস খান, ফারাহ শাম্মী, নাসির–উদ–দৌলা (বাম থেকে)

প্রশাসনে বড় ধরনের রদবদলে তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং একজন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ–১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পুলিশ অনুবিভাগ) আতাউর রহমান খানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে পদোন্নতি দিয়ে করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের (সংস্কার ও সমন্বয়) সচিব। এছাড়া, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির–উদ–দৌলাকে পদোন্নতি দিয়ে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

৩ অতিরিক্ত সচিবের পদোন্নতি, ওএসডি হলেন আইসিটি সচিব (1)
জনপ্রশাসনে সংযুক্ত সচিব কাজী আনোয়ার হোসেন

অন্যদিকে, আরেকটি প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।

/এমএকে/