শিরোনাম

মেয়র পদে লড়ার ঘোষণা ইশরাকের

নিজস্ব প্রতিবেদক
মেয়র পদে লড়ার ঘোষণা ইশরাকের
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। ছবি: ফেসবুক পেজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

এর আগে ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করেন ইশরাক হোসেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে মামলা করেন ইশরাক।

ছবি: ইশরাক হোসেনের ফেসবুক পেজ
ছবি: ইশরাক হোসেনের ফেসবুক পেজ

গত বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল রায়ে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে। রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়।

পরবর্তীতে গত ২৭ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। তবে অন্তর্বর্তী সরকার তাকে শপথ না পড়ানোয় গত ১৪ মে থেকে টানা ৪০ দিন আন্দোলন করেন তার সমর্থকেরা।

/এসএ/