শিরোনাম

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

সিটিজেন ডেস্ক
ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
অফিস। ছবি: সিটিজেন জার্নাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ থেকে পুনরায় খুলছে সরকারি অফিস। ২৫ মে থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে রবিবার (৩১ মে)। ফলে সোমবার (১ জুন) থেকে পুনরায় শুরু হচ্ছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারের নিয়মিত কার্যক্রম।

বৃহস্পতিবার (২৮ মে) দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই সাত দিনের ছুটি ঘোষণা করেছিলো সরকার।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি চাকরিজীবীরা এই ছুটি ভোগ করেন। ঈদের ছুটির আগে শনিবার (২৩ মে)সাপ্তাহিক ছুটির দিনে অফিস করেছেন চাকরিজীবীরা।

এদিকে সরকারের ছুটির সঙ্গে মিলিয়ে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে ডিএসইর সব ধরনের অফিস ও ট্রেডিং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ছুটির আগে ২৩ মে শনিবার (২৩ মে) শেয়ারবাজারে লেনদেন হয়। ছুটি শেষে ১ জুন থেকে আবারও আগের নির্ধারিত সূচি অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন হবে।

/জেএইচ/