কুমিল্লায় বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটী স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে আপ-লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন-লাইন সচল আছে।
ট্রেনে থাকা একাধিক যাত্রী জানান, ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটের পর নাঙ্গলকোট স্টেশন ছেড়ে আসে। অন্যান্য সময়ের চেয়ে এদিন ট্রেনের গতি বেশি ছিল। নাওটী স্টেশন পার হওয়ার পর ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় ট্রেনের যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে। এতে একাধিক যাত্রী মাথাসহ বিভিন্নস্থানে আঘাত পান। কয়েকজনের মাথা ফেটে যায়। ট্রেন থেকে নামতে গিয়ে ধাক্কাধাক্কি করতে গিয়ে আহত হন আরও কয়েকজন যাত্রী।
ট্রেনে থাকা যাত্রী নাহিদা আক্তার বলেন, চলতি পথে হঠাৎ তীব্র শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়ে। তাড়াহুড়ো করে নিচে নেমে দেখি ধোঁয়া বের হচ্ছে।
নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবরটি পেয়েছি। দুর্ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত জানতে পারিনি। একটু পর ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাবে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিব চন্দ্র কর বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’