শিরোনাম

প্রবাসী কল্যাণে কমছে বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণে কমছে বরাদ্দ
বাজেট ২০২৬-২৭। ছবি: সিটিজেন গ্রাফিক্স

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৮৮০ কোটি টাকা। গতবারের তুলনায় এবারের বরাদ্দ কমানো হয়েছে ৫১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বিকাল ৩ টায় জাতীয় সংসদে চলতি অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট কাঠামোর বিস্তারিত তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৮৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে পরিচালন ব্যয় বাবদ ৮৬৩ কোটি, উন্নয়ন ব্যয় বাবদ ৪১৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৯৩১ কোটি টাকা বরাদ্দ ধরা হয়। যার মধ্যে পরিচালন ব্যয় বাবদ ৪৩৪ কোটি এবং উন্নয়ন ব্যয় বাবদ ৪৯৭ কোটি টাকা ধরা হয়েছে।

এবার ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত এই বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

/এমএইচএম/জেএইচ/