যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা বিমানের ১২৭ যাত্রী

সিজেডএন ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আটকা পড়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও উড্ডয়ন করতে না পারায় ফ্লাইটের ১২৭ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটির ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি গ্রাউন্ডেড করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নম্বর বিজি-৩৭২। এর গন্তব্য ছিল ঢাকা। যাত্রীদের বোর্ডিংয়ের নির্ধারিত সময় ছিল বিকেল ৩টা।
ফ্লাইট ছাড়তে না পারায় দীর্ঘ সময় ধরে কাঠমান্ডু বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এতে কখন দেশে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা।
আটকে পড়া এক যাত্রী মো. নুরুজ্জামান বলেন, ‘ফ্লাইটটি বিকেল ৪টায় ছাড়ার কথা ছিল। কিন্তু এখনো ছাড়েনি। কখন যাব, কিছুই জানি না।’
এদিকে যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কাঠমান্ডুতে একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিকল্প একটি বিমান পাঠানোর চেষ্টা চলছে।
তিনি জানান, রাত ১০টার দিকে যাত্রীদের দ্রুত ঢাকায় ফিরিয়ে আনতে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে যাওয়ার কথা রয়েছে। ওই উড়োজাহাজে করেই আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।