২৯৭ আসনের ফল ঘোষণা ইসি সচিবের

২৯৭ আসনের ফল ঘোষণা ইসি সচিবের
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এর আগে শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, স্থগিত থাকা আসনগুলোর ফলাফল পরে ঘোষণা করা হবে।
ঘোষিত ২৯৭ আসনের মধ্যে ২১২টি আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার মিত্ররা। একক দল হিসেবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। তাদের শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং গণঅধিকার পরিষদ ১টি আসন পেয়েছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭টি আসন। এর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।