ড. আসিফ নজরুল
শনিবারের মধ্যে গেজেট, ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। এর পর আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নবগঠিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশের পর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এরপর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী নতুন সরকার শপথ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজান শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচন-পরবর্তী সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকবে।