শিরোনাম

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের ৫টি স্তর রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে সকল স্তুরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য সরকারের। আগস্টের পরই স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।

তিনি বলেন, শেখ হাসিনার সরাসরি দেশে ফেরার কোনো সুযোগ নেই। ইতোমধ্যে তার বিরুদ্ধে রায় হয়ে গেছে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। তাকে জেলে যেতে হবে ও রায় কার্যকর হবে।

এসময় সিসিকের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদকসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসবি/