শিরোনাম

অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ১৭ কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি
অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ১৭ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের এসপি মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি, এসবির বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবির অতিরিক্ত ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের এসপি তোফায়েল আহমেদ একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-কমিশনার সুফিয়ান আহমেদকে একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া, সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে একই ইউনিটের অতিরিক্ত কমিশনার, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মাহবুবুল করিমকে একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি, আরএমপির উপ-কমিশনার মো. আল মামুনকে একই ইউনিটের অতিরিক্ত কমিশনার এবং শিল্পাঞ্চল পুলিশের এসপি মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/এসবি/