শিরোনাম

স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিসহ অন্যরা।

ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। শনিবার (৪ জুলাই) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ‍্যান্ডেলে এ তথ‍্য জানিয়েছে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি জানিয়েছেন, সাক্ষাৎকালে মুত্তাকি আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এই সুযোগগুলোকে আরও বেশি কাজে লাগানোর আহ্বান জানান।

এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দুই দেশের সম্পর্ককে দীর্ঘস্থায়ী হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে সহায়তা করবে।

প্রসঙ্গত, ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

/এফআর/