শিরোনাম

দুই দিনে মিলবে যুক্তরাষ্ট্রের ভিসা

নিজস্ব প্রতিবেদক
দুই দিনে মিলবে যুক্তরাষ্ট্রের ভিসা
দুই দিনে মিলবে যুক্তরাষ্ট্রের ভিসা

অভিবাসী ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

রবিবার (৩১ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করবে মার্কিন দূতাবাস।এই ঘোষণা ১ জুন থেকে কার্যকর হবে।

এতে বলা হয়েছে, আমাদের ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি দেখুন এবং আরও তথ্যের জন্য অভিবাসী ভিসা বিভাগগুলো দেখুন।

/এসবি/