রাজউকের সব কার্যক্রম ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে: গণপূর্তমন্ত্রী

নারায়ণগঞ্জ সংবাদদাতা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনিয়ম, দুর্নীতি ও জনভোগান্তি রোধে সংস্থাটির সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) অফিস ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, রাজউকের জনবল সংকটের কারণে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং পরিকল্পিত নগর গড়ে তুলতে সরকার বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তিনি বলেন, রাজউকের অনিয়ম, দুর্নীতি ও জনভোগান্তি সমাধানে ইতোমধ্যে বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে রাজউকের সব কার্যক্রম ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে। সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে ২৪ দিনের মধ্যে যেকোনো প্ল্যান অনুমোদন করা সম্ভব হবে।
এ সময় অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্রেন-লঞ্চের ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী