পরের ম্যাচে মিরাজকে পাওয়ার আশা কোচ সিমন্সের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পরের ম্যাচে মিরাজকে পাওয়ার আশা কোচ সিমন্সের
মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশ দলের ত্রিদেশীয় সিরিজের শুরুটা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে। ৯৯ রানের হারের ফলে ফাইনালে ওঠার পথ এখন বেশ কঠিন হয়ে গেছে। আগামী বুধবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরবেন মেহেদী হাসান মিরাজ।

সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, ‘মিরাজকে ফিরে পেয়ে ভালো লাগছে। আজ এবং আগামীকাল আরও বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। আশা করি পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।’

প্রথম ম্যাচ হারের পর দলের এখন কী করতে হবে, সেটা ভালোভাবেই জানেন ফিল সিমন্স। তিনি বলেন, ‘সকালেও মিটিং হলো। কী ভালো হলো, কী ভালো হলো না- এসব নিয়ে কথা হয়েছে। আমরা জানি, এখন আমাদের কী করতে হবে। আমরা ভালো খেলছিলাম। এটা ছিল এমন এক দিন যেদিন কিছুই পক্ষে যায়নি। জানি, এখান থেকে কীভাবে কামব্যাক করতে হয়।’

জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ম্যাচ আজ সোমবার চলমান। আফগানিস্তান জয় পেলে তখন শেষ ম্যাচে বাংলাদেশের শুধু জিতলেই হবে না, রান রেটের সমীকরণও মেলাতে হবে। আর আজ জিম্বাবুয়ে ম্যাচ জিতলে, শেষ ম্যাচে বাংলাদেশ যে কোনো ব্যবধানে আফগানদের হারালেই হবে।

/টিই/