মক্কা চুক্তিতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বজুড়ে সফলভাবে শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে আসছে। আমাদের শান্তিরক্ষীদের এই দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মক্কা চুক্তিতে অংশগ্রহণ করতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ।
রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জোটে যোগদানের কোনো নিরাপত্তা বা কূটনৈতিক ঝুঁকি আছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাঁচার আগে মরার চিন্তা করলে তো লাভ নেই! বিশ্ব রাজনীতি এখন অত্যন্ত পরিবর্তনশীল। কেবল একটি নির্দিষ্ট ব্লকে না থেকে সমন্বিত ও নমনীয় (ফ্লেক্সিবল) পররাষ্ট্রনীতি নিয়ে এগোতে হবে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগে বাংলাদেশ সব সময় ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে দুদেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে। তবে সংলাপের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব বহুগুণ বেড়েছে। বাংলাদেশ এখন একটি শক্তিশালী অবস্থান থেকে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্ত হচ্ছে।
দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাংলাদেশি।’

আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন: ডেপুটি স্পিকার