পূর্বাচল প্লট দুর্নীতি মামলা: হাসিনা-টিউইলিপসহ ২২ জনের রায় সোমবার

নিজস্ব প্রতিবেদক

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা দুটি মামলার রায় ঘোষণা করা হবে সোমবার (১ ফেব্রুয়ারি)। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২২ জন আসামি। ঢাকার বিশেষ জজ আদালত-৪– এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সরকারি কৌঁসুলি মো. হাফিজুর রহমান বলেন, দুদকের করা এই দুই মামলার রায় ঘোষণার জন্য আদালত তারিখ নির্ধারণ করেছেন। শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলাগুলোর রায় আগামীকাল ঘোষণা করা হবে।
আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ১৩ জানুয়ারি। এরপর আদালত রায়ের তারিখ নির্ধারণ করেন। অন্যদিকে রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট বরাদ্দসংক্রান্ত মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ১৮ জানুয়ারি। সেদিনই ওই মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়।
এই দুই মামলার আসামিদের মধ্যে রয়েছেন– সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব মোহাম্মদ অলি উল্লাহ, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম ও মো. কামরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ এবং সহকারী পরিচালক ফারিয়া সুলতানা ও মাজহারুল ইসলাম।

দুটি মামলাতেই ১৮ জন করে আসামি রয়েছেন। এর মধ্যে ১৪ জন দুই মামলারই আসামি। প্রতিটি মামলায় চারজন করে ভিন্ন আসামি আছেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেন। প্লট পাওয়ার যোগ্য না হয়েও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের দুটি প্লট বরাদ্দ দেওয়া হয়।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে জানা যায়, একই সেক্টরের কূটনৈতিক জোন এলাকায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে-মেয়েদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দুদক এসব মামলা দায়ের করে। পরে ২৫ মার্চ ছয়টি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ মোট ২৮ জনকে আসামি করা হয়।
এরই মধ্যে চারটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলার রায়ে শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।