শিরোনাম

এশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
এশিয়া জিরো এমিশনের ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি

এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাসের অনলাইন সম্মেলনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের দপ্তর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য রাখেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু।

সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদাররা কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা বক্তব্য রাখেন। দেশগুলো হলো– ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর-লেস্তে, কোরিয়া প্রজাতন্ত্র (আরওকে), অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া।

/জেএইচ/