ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান-জুবাইদা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান-জুবাইদা
ডোনাল্ড ট্রাম্প এবং তারেক রহমান ও জুবাইদা রহমান। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীরা অংশ নেন।

এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন। এতেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী।

পাঁচ দিনের সফরে গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদ সফর। ৫ দিনের কর্মব্যস্ত সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

/জেএইচ/