কোরবানির পশু কাটার সময় আহত ৮০

কোরবানির পশু কাটার সময় আহত ৮০
নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার প্রথম দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। এই কাজ করার সময় অসাবধানতাবশত অন্তত ৮০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন তারা।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে গুরুতর প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।
ঢামেক সূত্রে জানা গেছে, চাপাতি, দা ও ছুরি দিয়ে মাংস কাটার সময় ৮০ জন আহত হন। তারা পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ, বংশালসহ সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমণ্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকার বাসিন্দা।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হননি। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।