বুরো বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
বুরো বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ। সংস্থাটি তাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও স্বাস্থ্য তহবিলসহ চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

শিক্ষানবিশ ও স্থায়ীকরণ: অস্থায়ী নিয়োগের তারিখ থেকে পরবর্তী তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। এই সময়ের মধ্যে কাজ শেখার ক্ষেত্রে ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও তিন মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চাকরিতে স্থায়ী করা হবে।

১. পদের নাম: সহকারী ম্যানেজার-ফুড অ্যান্ড বেভারেজ

যোগ্যতা: হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স। সংশ্লিষ্ট কাজে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

২. পদের নাম: গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা: এসএসসি/ডিপ্লোমা বা সমমানের শিক্ষা। সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৩. পদের নাম: পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট/ক্লিনার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: এসএসসি পাস। শারীরিকভাবে ফিট হতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৪. পদের নাম: ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি/এইচএসসি। সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৫. পদের নাম: ডিস-ওয়াশার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। শারীরিকভাবে ফিট হতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৬. পদের নাম: সহকারী শেফ

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: এসএসসি/ডিপ্লোমা বা সমমানের শিক্ষা। আতিথেয়তানির্ভর প্রতিষ্ঠানে রান্নার কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৭. পদের নাম: সহকারী শেফ-পেস্ট্রি অ্যান্ড বেকারি

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: এসএসসি/ডিপ্লোমা বা সমমানের শিক্ষা। পেস্ট্রি ও বেকারির কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

আবেদন যেভাবে: আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখান।

/এবি/