আকিজ বশির গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আকিজ বশির গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
প্রতীকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড, মার্কেটিং বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: ব্র্যান্ড, মার্কেটিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে স্নাতকোত্তর বা এমবিএ

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (বনানী)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটির যাতায়াত ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২৩ সেপ্টেম্বর ২০২৬

/জেএইচ/