প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ
প্রতীকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ২০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি

পদের নাম: হেড অব ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট

বিভাগ: আইসিসিডি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং/অ্যাকাউন্টিং/বিজনেস বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতেএই লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২৭ সেপ্টেম্বর ২০২৬

/জেএইচ/