ঢাকার কর অঞ্চল-৬ এ চাকরি, ৭ ক্যাটাগরির পদে নিয়োগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ঢাকার কর অঞ্চল-৬ এ চাকরি, ৭ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি লোগো। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৬, ঢাকা। ১৩ থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির পদে মোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ২৫ অক্টোবর সকাল ১০টায় শুরু হয়ে চলবে আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ৬, ঢাকা

চাকরির ধরন: ফুলটাইম (অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

যারা আবেদন করতে পারবেন: পদগুলোতে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

২. পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: ৮টি

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৩. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১০টি

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৬. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা https://tax6.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/