নিয়োগ দেবে নৌবাহিনী, যেসব যোগ্যতা লাগবে

চাকরি ডেস্ক

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। অফিসার ক্যাডেট ব্যাচ ২০২৭বি-এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসির মধ্যে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে।
ইংলিশ মিডিয়ামের প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ এবং ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ‘এ’ লেভেলের ২টি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে। ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরাও নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন।
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সব বিষয়ে এ+ প্রাপ্ত প্রার্থীরা লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি আইএসএসবিতে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পাবেন।
বয়সসীমা: ১ জুলাই ২০২৭ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও প্রসারিত ৩২ ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৫৫ সেন্টিমিটার বা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও প্রসারিত ৩০ ইঞ্চি হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল আবেদন ওয়েবসাইটে https://www.joinnavy.navy.mil.bd/ গিয়ে Officer Cadet 2027B ব্যাচ নির্বাচন করে অনলাইনে আবেদন করতে হবে। আরো বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদন ফি: ১ হাজার টাকা।