শিরোনাম

৪ ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
৪ ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরির সুযোগ
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট (প্রকৌশল)’ পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত।

কোন কোন কলেজে নিয়োগ

নিয়োগ দেওয়া হবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন—

কারিগরি শিক্ষা অধিদপ্তরে

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ।

পদের নাম: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট (প্রকৌশল)

মোট পদ: ৫টি

সিভিল: ২টি

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স: ২টি

কম্পিউটার: ১টি

বেতন-স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

গ্রেড-১৭

যোগ্যতা: প্রার্থীকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোক) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া এসএসসি (ভোক), দাখিল (ভোক) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।

অন্যদিকে, স্বীকৃত কোনো বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট (জাতীয় দক্ষতামান ২ ও ৩) অর্জনকারীরাও আবেদনের সুযোগ পাবেন।

বিশেষ শর্ত: আবেদনকারীর কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

৪ ইঞ্জিনিয়ারিং কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি
৪ ইঞ্জিনিয়ারিং কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি

/এবি/