বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)। ১৯ ক্যাটাগরির পদে মোট ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১৪ অক্টোবর সকাল ১০টায়, চলবে আগামী ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। রবিবার (১১ অক্টোবর) নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)

পদের নাম ও পদসংখ্যা:

১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)- ২২টি

২. নিরাপত্তা কর্মকর্তা- ৩টি

৩. হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা- ২৫টি

৪. সহকারী প্রোগ্রামার- ৩টি

৫. সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়)- ১৫টি

৬. সহকারী রসায়নবিদ- পদসংখ্যা উল্লেখ নেই

৭. সহকারী প্রকৌশলী (রসায়ন)- ৬২টি (৬ ও ৭)

৮. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)- ১৩টি (৮ ও ৯)

৯. কারিগরি কর্মকর্তা-

১০. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)- ১৮টি

১১. সহকারী প্রকৌশলী (পুর)- ৩টি

১২. সহকারী প্রশাসনিক কর্মকর্তা- ১২ টি

১৩. সহকারী নিরাপত্তা কর্মকর্তা- ১টি

১৪. সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা- ৩১টি

১৫. সহকারী অপারেশন অফিসার- ৩টি

১৬. সহকারী বাণিজ্যিক কর্মকর্তা- ১৯টি

১৭. উপসহকারী রসায়নবিদ- ৪১টি (১৭ ও ১৮)

১৮. উপসহকারী প্রকৌশলী (রসায়ন)-

১৯. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-৩টি

বয়সসীমা: ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। নিরাপত্তা কর্মকর্তা পদে সর্বোচ্চ বয়স ৩৮ বছর। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের http://bcic.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি। পার্ট-১
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি। পার্ট-১
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি। পার্ট-২
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি। পার্ট-২

/এবি/